এক রশিতে ঝুলছিল নিখোঁজ দুই বন্ধুর মরদেহ

আপডেট : ১৬ মে ২০২৩, ১১:৪৯ এএম

গাজীপুরে নিখোঁজের পর দুই বন্ধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি এক রশিতে ঝুলছিল। মঙ্গলবার সকালে জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক আইচ মার্কেট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন- জামালপুর জেলার পাঁচবাড়িয়া গ্রামের রাজ্জাকের ছেলে রিয়াদ ও একই জেলার ফয়াদিয়াচর গ্রামের হেলালের ছেলে মনির হোসেন। তারা আইচ মার্কেট এলাকায় ভাড়ায় থেকে সিলভিয়া নামের একটি জুতা তৈরির কারখানায় কাজ করতেন।

তাদের পরিবার জানায়, সোমবার বিকেল থেকেই দুই বন্ধু নিখোঁজ ছিল। রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় তাদের খোঁজ করে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে আইচ মার্কেট এলাকায় গাছে এক রশিতে দুই যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

আরও পড়ুন: স্ত্রী হত্যায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ নেতা বহিষ্কার

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঝুলন্ত দুই বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে।


একাত্তর/এসি

দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর