নরুন্দিতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ

আপডেট : ১৭ মে ২০২৩, ১০:১৩ পিএম

জামালপুর সদর উপজেলায় ময়মনসিংহ-জামালপুর সেকশনের নরুন্দি রেলস্টেশনে আন্তঃনগর যমুনা ট্রেনসহ অন্যান্য ট্রেনের যাত্রা বিরতির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে স্থানীয়রা।

বুধবার সকাল সকাল ১০ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নরুন্দি রেলওয়ে যাত্রী কল্যাণ সমিতি রেলস্টেশনে লাইনের উপর ব্যারিকেড দিয়ে অবরোধ করে। 

স্থানীয়রা জানায়, লোকবলের অভাবের কথা বলে দীর্ঘদিন থেকে নরুন্দি রেলস্টেশনের সব কার্যক্রম বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে স্টেশনটি বন্ধ থাকায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। যার কারণে বুধবার সকাল থেকে নরুন্দি রেলস্টেশনে এলাকার বিক্ষুব্ধ শতাধিক লোক ওই স্টেশনের লাইনের ওপর স্লিপার ফেলে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ শুরু করেন। 

জামালপুর রেলস্টেশন সূত্রে জানা যায়, রেললাইন অবরোধ করার কারণে ঢাকা থেকে জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ওই স্টেশনে ব্যারিকেডের মুখে পড়ে। এছাড়াও বিদ্যাগঞ্জ স্টেশনে ধলেশ্বরী মেইল, পিয়ারপুর স্টেশনে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস, ময়মনসিংহ রোডে জামালপুর এক্সপ্রেস, নান্দিনা স্টেশনে ২৫৬ নম্বর লোকাল ও জামালপুর স্টেশনে ২৫৪ নম্বর লোকাল ট্রেন আটকা পড়ে। এতে কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়ে।

আরও পড়ুন: সোনারগাঁয়ে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

পরে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান দাবি পূরণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা দুপুর আড়াইটায় অবরোধ তুলে নিলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। 


একাত্তর/জো

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর