অপহরণের পর কলেজছাত্রকে হত্যা, গ্রেপ্তার তিন

আপডেট : ১৮ মে ২০২৩, ০৫:৫১ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ফারাবি আহমেদ হৃদয়কে অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আর গ্রেপ্তার ব্যক্তিদের দেয়া তথ্যের ভিত্তিতে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে হৃদয়ের বস্তাবন্দী মরদেহ। 

বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার শ্রীপুরে অভিযান চালিয়ে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ যাতে ভেসে না ওঠে সেজন্য বস্তার সাথে ইট বেধে দিয়েছিল হত্যাকারীরা।

র‍্যাব জানায়, গ্রেপ্তার একজন হলেন মানিকগঞ্জ সদর থানার মুয়াজ হোসেন পরাণ (২২)। তিনি আশুলিয়ার জামগড়ায় একটি বাড়িতে ভাড়া থাকেন ও স্থানীয় ফার্নিচারের দোকানের কর্মচারী। বুধবার রাত ১০টার দিকে জামগড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

অপরজন হলেন বগুড়ার সোনাতলা থানার সুমন মিয়া বাপ্পী (২৫)। তিনি আশুলিয়ার শ্রীপুরে একটি বাড়িতে ভাড়া থাকেন ও পেশায় নির্মাণ শ্রমিক। তাকে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের সখীপুর থেকে গ্রেপ্তার করে র‍্যাব-৪। 

এছাড়া বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুর থেকে আকাশ নামে আরও একজনকে গ্রেপ্তার করে র‍্যাব। তিনি পেশায় একজন পোশাক শ্রমিক।

গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী, ১০ দিন আগেই হৃদয়কে অপহরণের পর হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেয়া হয়েছিল। এর আগে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবী করেছিল হত্যাকারীরা।

নিহত মো. হৃদয় আশুলিয়ার জামগড়া এলাকার ফজলুল হক মিয়ার ছেলে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। 

গত ৮ মে জামগড়ার বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন হৃদয়। পরে ১১ মে আশুলিয়া থানায় নিখোঁজ ডায়েরি করে নিহতের পরিবার। এর মধ্যে হৃদয়ের ফোন নম্বর থেকে পরিবারের কাছে অপহরণকারীরা মুক্তিপণ দাবী করে আসছিল।

আরও পড়ুন: মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ

ঘটনাস্থলে সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, গত ৮ মে সকাল ১০টার দিকে পরাণ হৃদয়কে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে যান। পরে তাকে জিম্মি করে পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবী করেন।

তবে সেদিন দুপুর তাকে হত্যা করে মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে রাখে অপহরণকারীরা। পরে বিকাল ৪টার দিকে শ্রীপুরের একটি পুকুরে বস্তার সঙ্গে ইট বেঁধে মরদেহ ডুবিয়ে দেয়। 

এ ঘটনায় মোট চারজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব।


একাত্তর/এসজে

বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পূর্ব সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসেরচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত...
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর