অর্থাভাবে মাদকসেবীর আত্মহত্যার অভিযোগ

আপডেট : ১৯ মে ২০২৩, ০৭:০৭ পিএম

নওগাঁর রাণীনগরে মাদক সেবনের টাকা না পেয়ে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আজিজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

রাণীনগর থানা পুলিশ শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত আজিজুল ইসলাম রণসিংহার গ্রামের মৃত আশরাফ আলী ওরফে সেকেন্দারের ছেলে। 

আজিজুল ইসলাম পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন বলে জানা গেছে। তার মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে রাণীনগর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। 

মামলার বরাত দিয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আজিজুল মাদকাসক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে সে গোপনে হেরোইনসহ বিভিন্ন মাদক সেবন করে আসছিল। পরিবারের লোকজন তা জানতে পেরে আজিজুলকে ভালো করার জন্য কয়েক মাস মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রেখে আসে। তারপর মাদক ছাড়তে পারেননি আজিজুল। 

বেশ কিছুদিন ধরে তার মাদক সেবনের মাত্রা আরও বেড়ে যায় বলে মামলার উদ্ধৃতি দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। 

তিনি বলেন, গত কয়েকদিন ধরে মাদক সেবনের টাকা জোগাড় করতে পারছিলেন না আজিজুল। এ জন্য তার মাথা খারাপ হয়ে যায়। বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের একটি বাগানে গাছের সঙ্গে দড়িতে গলায় ফাঁস দিয়ে আজিজুল আত্মহত্যা করেন। 

শুক্রবার ভোরে স্থানীয় লোকজন তার মরদেহ গাছের সাথে ঝুলতে দেখে পরিবারকে খবর দেন। এরপর পুলিশকে জানানো হয়। 

আরও পড়ুন: সুন্দরবনে মাছ ধরা ও পর্যটন তিন মাস নিষিদ্ধ

ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ আজিজুলের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় নিহতের স্ত্রী আফরোজা বেগম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।


একাত্তর/আরবি 

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর