কুকি-চিনের সঙ্গে জড়িত অভিযোগে সাংবাদিক আটক

আপডেট : ১৯ মে ২০২৩, ০৯:৩৯ পিএম

বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এক পাহাড়ি যুবককে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার সকালে জেলা রুমা উপজেলার রুমা-বগালেক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম লোঙা খুমী। তিনি রুমা উপজেলার গির্জাপাড়া এলাকার বাসিন্দা। খুমী দৈনিক মানবজমিন পত্রিকার রুমা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে তার পেঁপে বাগানে যাওয়ার সময় রুমা-বগালেক সড়কের পাশ থেকে তাকে আটক করা হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে তাকে রুমা থানায় হস্তান্তর করা হয়।

রুমা থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, সম্প্রতি বহুল আলোচিত সংগঠন কেএনএফের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে লোঙা খুমীকে সেনাবাহিনী আটক করেছে। তার বিরুদ্ধে এর আগে থানায় দুটি মামলা ছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

গত বুধবার বান্দরবানের রুমায় সন্ত্রাসী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) অতর্কিত হামলায় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই সেনা কর্মকর্তা। 

আরও পড়ুন: অনলাইনে শিশু কেনাবেচার পাঁচ হোতা গ্রেপ্তার

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, রুমা উপজেলায় আইইডি বিস্ফোরণ ঘটিয়ে ও অতর্কিত গুলিবর্ষণ করে এ ঘটনা ঘটানো হয়।

কুকি চিন ন্যাশনাল আর্মি অর্থের বিনিময়ে দেশের নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। 


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর