'যদি উন্নত বাংলাদেশ চান তবে নৌকায় ভোট দিতে হবে'

আপডেট : ২১ মে ২০২৩, ০৬:০৯ পিএম

'আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে কেমন বাংলাদেশ চান। আপনারা যদি উন্নত বাংলাদেশ চান তবে নৌকায় ভোট দিতে হবে। যদি গণতান্ত্রিক বাংলাদেশ চান, নৌকায় ভোট দিতে হবে। যদি অসম্প্রদায়িক বাংলাদেশ চান তবে ভোট দিতে হবে নৌকায়।' 

রোববার দুপুরে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

শিক্ষামন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে ভোট দিতে হবে নৌকায়। 

image

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীরের সভাপতিত্বে আয়োজিত এই আরও বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, নেত্রকোণা জেলা  আওয়ামীলীগের সভাপতি এডভোকেট অমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান লিটন। 

পরে বিকেলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শহরের ছোট বাজারের নেত্রকোণা জেলা আওয়ামীলীগের কার্যালয়ের পাঠাগার উদ্বোধন করেন। 

দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে নেত্রকোণা সরকারি কলেজে ছাত্র শিক্ষক ও অভিভাবকদের সমাবেশে যোগ দেন শিক্ষামন্ত্রী।


একাত্তর/এআর

দেশের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ ফাঁকিমুক্ত ও আধুনিক করতে আগামী জুলাইয়ের বাজেট থেকে ‘স্মার্ট ক্লাসরুম’ চালু এবং শিক্ষকদের সরকারিভাবে ট্যাবলেট (ট্যাব) দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বছরজুড়ে ছেলে-মেয়েরা খেলাধুলা ও পড়াশোনায় ব্যস্ত থাকলে তাদের মেধা ও মননের সংস্কার হবে। ভবিষ্যৎ প্রজন্ম একটি নতুন জাতি হিসেবে...
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বগুড়াকে দেশের অন্যতম ‘শিক্ষানগরী’ ও ‘এডুকেশনাল হাব’ হিসেবে গড়ে তোলা হবে।
শিক্ষাব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য কেবল মন্ত্রী পরিবর্তনের চেয়ে শিক্ষকদের ক্ষমতায়ন ও তাদের যথাযথ মূল্যায়নকে বেশি গুরুত্ব দিচ্ছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষকদের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর