বগুড়াকে দেশের অন্যতম শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩০ পিএম

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বগুড়াকে দেশের অন্যতম ‘শিক্ষানগরী’ ও ‘এডুকেশনাল হাব’ হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, আমরা বগুড়াকে শিক্ষাক্ষেত্রে একটি মডেল জেলায় পরিণত করব। এই অঞ্চলকে কেন্দ্র করে আধুনিক ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে পহেলা বৈশাখ উপলক্ষ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলি উচ্চবিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত পাঠদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে আশ্বস্ত করে ড. মিলন বলেন, শিক্ষকদের মর্যাদা রক্ষা ও প্রণোদনা বৃদ্ধিতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। তিনি যা বলেন, তা বাস্তবায়ন করেন। আজ কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়ার মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতিরই আরও একটি বাস্তব প্রতিফলন ঘটল।

তিনি আরও বলেন, কৃষকদের এই কার্ড দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী উন্নয়নের এক নতুন হালখাতা খুললেন। এই কার্ডের মাধ্যমে সরকারের দেওয়া প্রণোদনা, ভর্তুকি ও অন্যান্য সহায়তা সরাসরি কৃষকদের কাছে পৌঁছে যাবে, যা দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের পরিকল্পনা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, দেশের প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস হল নির্মাণ করা হবে; যেখানে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা থাকবে। এছাড়া অভিজ্ঞ অবসরপ্রাপ্ত শিক্ষকদের মেধা ও অভিজ্ঞতাকে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজে লাগানোর পরিকল্পনাও সরকারের রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক কৃষিবিদ আব্দুল মজিদ এবং জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলায় প্রাক-পাইলটিং পর্যায়ে মোট তিন হাজার ১৪৭ জন কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়।

আরবিএস
টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
দেশের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ ফাঁকিমুক্ত ও আধুনিক করতে আগামী জুলাইয়ের বাজেট থেকে ‘স্মার্ট ক্লাসরুম’ চালু এবং শিক্ষকদের সরকারিভাবে ট্যাবলেট (ট্যাব) দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর