ধলেশ্বরীর তীরে অবৈধ স্থাপনা ও ভরাট উচ্ছেদে অভিযান

আপডেট : ২২ মে ২০২৩, ১২:২১ পিএম

মুন্সীগঞ্জের ধলেশ্বরীর তীরে অবৈধ স্থাপনা ও ভরাট উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। 

সোম ও মঙ্গলবার টানা দুই দিন চলবে এ উচ্ছেদ অভিযান। 

বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহিদুল্লাহ জানান, পশ্চিম মোক্তারপুর থেকে মিরেশ্বরাই পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকা জুড়ে চলবে এ অভিযান। তালিকায় ৭৫টি অবৈধ স্থাপনা ছাড়াও বেশ কয়েকটি ছোট আকারের স্থাপনা উচ্ছেদ করা হবে। 

তিনি বলেন, নদীর দুই প্রান্ত অভিযান পরিচালনা করার কথা থাকলেও এবারের অভিযানে পশ্চিম চর মোক্তারপুর এলাকা যুক্ত হচ্ছেনা বলে ধারনা করা হচ্ছে। দুই প্রান্তে অভিযান দুইদিন সময় পর্যাপ্ত মনে হচ্ছেনা। তাই নতুন শিডিউল করে ওই প্রান্তের অভিযান শুরু করতে হবে। 

আরও পড়ুন: পঞ্চগড়ে বিএসএফের গুলিতে আহত শ্রমিকের মৃত্যু

সকাল ১০ টায় উচ্ছেদ অভিযান শুরু হবার কথা থাকলেও ভেকু (এক্সাভেটর) বালুতে দেবে যাবার ফলে কার্যক্রম বিলম্ব হয়। আরেকটি ভেকু দিয়ে দেবে যাওয়া ভেকুটি উদ্ধার করে উচ্ছেদ অভিযান শুরু করা হয়।


একাত্তর/জো

মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র জে এফ মো. আবু নাঈমের মরদেহ উদ্ধারে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যকে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর