প্রধানমন্ত্রীকে হত্যা হুমকি

রাজবাড়ীতে চাঁদসহ পাঁচ বিএনপি নেতার নামে মামলা

আপডেট : ২৪ মে ২০২৩, ০১:০৮ পিএম

রাজশাহীতে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, উসকানিমূলক এবং মানহানীকর বক্তব্য দেওয়ায় অভিযোগ এনে রাজবাড়ীতে বিএনপি নেতাদের নামে মামলা হয়েছে। 

মামলায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদসহ বিএনপির পাঁচ জনের নামে এবং অজ্ঞাত অন্তত ৩০ জনকে আসামি করা হয়েছে। মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ২০ কোটি টাকার মানহানি হয়েছে বলে দাবি করা হয়েছে।

বুধবার দুপুরে রাজবাড়ীর দুই নম্বর আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু।

মামলার আসামিরা হলেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক মো. আবু সাঈদ চাঁদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সংসদ সদস্য অ্যাড. নাদিম মোস্তফাসহ অজ্ঞাত আরও ৩০ জন। 

মামলার বাদি টিপু বলেন, ১৯ মে রাজশাহী জেলা বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে উসকানিমূলক এবং মানহানীকর বক্তব্য দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। অবিলম্বে চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 

আরও পড়ুন: গায়ে পড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি: কাদের

রাজবাড়ী বার অ্যাসিয়েশনে আইনজীবী (জিপি) আনোয়ার হোসেন বলেন, আদালত মামলাটি গ্রহণ করেছেন। এখনও আদেশ পাওয়া যায়নি।

আদালতে মামলা দায়েরের সময় অপধ্যাপক নজরুল ইসলাম খান, হারুন-অর রশিদ মানিক, বিএম এহতেশাম, এনায়েত শেখ উপস্থিত ছিলেন। 


একাত্তর/এসি

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর