পটুয়াখালীতে বজ্রপাতে কৃষক নিহত

আপডেট : ২৪ মে ২০২৩, ০২:২০ পিএম

পটুয়খালীতে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার সকাল আটটার দিকে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের গেরাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মাছুম জানিয়েছেন, নিহত কৃষকের নাম  গোলাম মোস্তফা গাজী। তিনি ওই গ্রামের জয়নাল গাজীর ছেলে।

চেয়ারম্যান বলেন, সকালে ঝড়-বৃষ্টির মধ্যে মাঠে মহিষ বেঁধে ফেরার সময় তিনি বজ্রপাতে নিহত হন।

এদিকে, ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত জেলার সর্বত্র দমকা ও ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃস্টিপাত হওয়ার খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আকাশ মেঘলা রয়েছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ইনচার্জ সিনিয়র পর্যবেক্ষক মাহমুদা সুখী জানান, আজ বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে ৭১ দশমিক আট মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। 

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান,  নিহতের পরিবারকে ২০ হাজার টাকার সরকারি আর্থিক সহায়তা দেওয়া হবে।


একাত্তর/এসি

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর