মুন্সীগঞ্জে শ্রমিকের মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ মে ২০২৩, ০৩:৪৭ পিএম

মুন্সীগঞ্জে বিআইডব্লিউটি এর উচ্ছেদকৃত রাইস মিলের টিনের চালের চাপায় পড়ে থাকা এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ধলেশ্বরীর তীরে মিরকাদিম মাছের আড়ৎ সংলগ্ন এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

নিহত সুরুজ মুন্সীগঞ্জ সদরের সরদারপাড়া এলাকার আলেক খাঁর ছেলে। তিনি ঘটনাস্থলের পাশেই ‘মা রাইস মিলে’ কাজ করতেন।

মা রাইস মিলের স্বত্বাধিকারী বিশ্বজিৎ বনিক জানান, সুরুজ মঙ্গলবার রাতে কাজ শেষ করে মিল থেকে বের হয়ে পরের দিন বুধবার আর কাজে আসেনি। মঙ্গলবার রাতে কালবৈশাখী ঝড়ের সময় পরিত্যক্ত টিন চাপা পড়ে এই ব্যক্তির মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন তারা।

আরও পড়ুন: রোহিঙ্গাদের রাজি করাতে দেশে এলো মিয়ানমারের প্রতিনিধি দল

মুন্সীগঞ্জ হাতিমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই অমল কুমার দাস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর