গাজীপুরে ভোট পড়েছে ৫০ শতাংশ: ইসি আলমগীর

আপডেট : ২৫ মে ২০২৩, ০৭:১৯ পিএম

দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন গাজীপুরের নির্বাচনে অন্তত ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো: আলমগীর। 

তিনি বলেন, ভোটে মেয়র প্রার্থীরাও সন্তুষ্টি জানিয়েছেন। যেকোন ফলাফল তারা মেনে নিতে প্রস্তুত রয়েছেন। এই নির্বাচন নিয়ে সবাই সন্তুষ্ট। তাই আমরাও সন্তুষ্ট।’

বৃহস্পতিবার গাজীপুর সিটিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। ভোট গ্রহণের শুরু থেকে সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন।

সহিংসতার খবর পাওয়া যায়নি। প্রথমবারের মতো ইভিএমে কম সময়ে ভোট দিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন গাজীপুরের ভোটাররা। তবে কিছু কিছু কেন্দ্রে ইভিএমে ভোট দিতে গিয়ে অনেকের আঙ্গুলের ছাপ মিলতে দেরি হয়েছে। 

ইসি আলমগীর বলেন, ‘আমাদের পক্ষ থেকে সহকর্মী যারা ছিলেন- পর্যবেক্ষক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সবাই বলেছেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। ইভিএমের কারিগরি জটিলতার কারণে কিছু কিছু কেন্দ্রে ভোট গ্রহণে দেরি হয়েছে।’

ভোটকেন্দ্রের পরিবেশ নিয়েও নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন ভোটাররা। তারা বলছেন, কেন্দ্রে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ছিল না কোনো অভিযোগ।

সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী লড়ছেন। গাজীপুর সিটি নির্বাচনে ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৬৬৩ জন।

আরও পড়ুন: ইভিএমে ভোট দিয়ে সন্তুষ্ট গাজীপুরের ভোটাররা

এদিকে চার হাজার ৪৩৫টি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হয়েছে। ১৮টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একইসঙ্গে ৪৬৬টি সিসি ক্যামেরায় সব ভোট কক্ষ পর্যবেক্ষণ করা হয়েছে। প্রতিটি ডিসপ্লে ১০ সেকেন্ড পরপর অটো রোটেড করে ভোট গ্রহণ কার্যক্রম দেখা হয়েছে।


একাত্তর/আরবি 

দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন গাজীপুরে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। এরিমধ্যে ২৬ কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন নৌকার প্রার্থী আজমত উল্লা খানের চেয়ে এগিয়ে...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর