গাজীপুরে ২৬ কেন্দ্রের ফলে এগিয়ে জায়েদা খাতুন

আপডেট : ২৫ মে ২০২৩, ০৬:১৩ পিএম

দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন গাজীপুরে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। এরিমধ্যে ২৬ কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন নৌকার প্রার্থী আজমত উল্লা খানের চেয়ে এগিয়ে রয়েছেন। 

সিটি কর্পোরেশনের ৪৮০টি কেন্দ্রের মধ্যে ২৬টির ফলাফল পাওয়া গেছে। কেন্দ্রগুলিতে স্বতন্ত্র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকের জায়েদা খাতুন পেয়েছেন ১২,৯৫১ ভোট, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ১১,৫৭৯ ভোট।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান ২২৭৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সরকার শাহনুর ইসলাম রনি পেয়েছেন ১৪০৪ ভোট।     

বৃহস্পতিবার সকাল আটটায় সব কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত। শুরুর দিকে কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। 

সহিংসতার খবর পাওয়া না যায়নি। প্রথমবারের মতো ইভিএমে কম সময়ে ভোট দিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন গাজীপুরের ভোটাররা। তবে কিছু কিছু কেন্দ্রে ইভিএমে ভোট দিতে গিয়ে অনেকের আঙ্গুলের ছাপ মিলতে দেরি হয়েছে। 

ভোটকেন্দ্রের পরিবেশ নিয়েও নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন ভোটাররা। তারা বলছেন, কেন্দ্রে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ছিল না কোনো অভিযোগ।

আরও পড়ুন: গাজীপুরে ভোট পড়েছে ৫০ শতাংশ: ইসি আলমগীর

সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী লড়ছেন। গাজীপুর সিটি নির্বাচনে ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৬৬৩ জন। 


একাত্তর/আরবি 

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে আজমত উল্লা খানকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ...
আজমত উল্লা খানের প্রশ্ন
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটের ফলাফল মেনে নিয়ে আজমত উল্লা খান প্রশ্ন তুলেছেন, অন্য কেউ পরাজিত হলে রায় মেনে নিতেন কি না?গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বৃহস্পতিবার বিজয়ী হয়েছেন স্বতন্ত্র...
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গণনা শেষে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে এ ফলাফল ঘোষণা করা...
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৩৩ কেন্দ্রের ভোট গণনা শেষে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খানের মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ১০ হাজার ৭৭৫ ভোটের। দেশের...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর