নীলফামারীতে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন

আপডেট : ২৫ মে ২০২৩, ১১:১৫ পিএম

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, সংগীত প্রতিযোগিতা এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

নীলফামারী শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা শিশু একাডেমী ও জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় ওইসব কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। 

এসময় সেখানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মো. সাইফুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, কান্তি ভূষণ কুণ্ডু, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা কে. এম আরিফুজ্জামান ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা।

আলোচনা সভা শেষে সেখানে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, সংগীত প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ। সবশেষে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমীর শিল্পীবৃন্দ।

জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আরিফুজ্জামান আরিফ জানান, গত ৮ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী এবং ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশ গ্রহণে আবৃত্তি, চিত্রাঙ্কন, রবীন্দ্র ও নজরুল সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। 


একাত্তর/এসজে

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর