কুয়াকাটায় ভেসে যাওয়া দুই পর্যটককে জীবিত উদ্ধার

আপডেট : ২৭ মে ২০২৩, ০৬:১৮ পিএম

কুয়াকাটায় সাগরে গোসল করতে নেমে স্রোতে ভেসে যাওয়া এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুই পর্যটককে জীবিত উদ্ধার করেছে টুরিস্ট পুলিশ। তাদের গুরুতর আহত অবস্থায় কুয়াকাটার তুলাতুলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে জোয়ারের সময় সাগরে গোসলে নামলে এই দুর্ঘটনা ঘটে।

আহত পর্যটকরা হলেন- আইইউবি বিশ্ববিদ্যালয়ের ইএনবি ষষ্ঠ বর্ষের ছাত্র মো. রাশিক (২৭) ও ঢাকার কুড়িল এলাকার বাসিন্দা মেজরাহ উদ্দিন তালুকদার (২৮)।

image


কুয়াকাটা টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর হাসনাইন পারভেজ জানান, দুপুর ১২টার দিকে ঢাকা থেকে আসা ওই  দুই পর্যটকসহ বহু পর্যটক  কুয়াকাটা সি বিচে গোসল করতে নামে। দুর্ঘটনার শিকার দুই পর্যটকের একজন সাঁতার জানে না। গোসল করার সময় জোয়ারের কারণে তারা সাগরের কিনারা থেকে বেশ দূরে চলে গেলে বিষয়টি টুরিস্ট পুলিশের নজরে আসে। হঠাৎ ওই দুই পর্যটক হাতের ইশারা করে সাহায্য চান। পরে টুরিস্ট পুলিশ তাৎক্ষণিক স্থানীয় স্বেচ্ছাসেবক লিটন, ফেরদৌস ও  রাব্বানীর মাধ্যমে ওয়াটার বাইক যোগে প্রায় ডুবে যাওয়া  দুই পর্যটককে উদ্ধার করে নিয়ে আসে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: নরসিংদীতে দুই ছাত্রদল নেতা হত্যায় মামলা, গ্রেপ্তার তিন

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুমসাদ খায়ের পুনম জানান, বর্তমানে আহত দুই পর্যটক কিছুটা সুস্থ  হয়েছেন।


একাত্তর/এসি  

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর