খেলা নিয়ে ঝগড়া, পাঁচ স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতন

আপডেট : ২৭ মে ২০২৩, ০৯:২৫ পিএম

জামালপুরে শিশু-কিশোরদের খেলা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে ফিল্মি কায়দায় আটোবাইকে পাঁচ স্কুলছাত্রকে তুলে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৯৯৯ ফোন পেয়ে পুলিশ কৃষক লীগ নেতাসহ দুই জনকে আটক করেছে।

শনিবার দুপুর জেলা শহরের পৌর এলাকার বগাবাইদ গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার সবার বয়স ১৩ থেকে ১৬ বছরের মধ্যে।

তাদের অভিযোগ, শনিবার সকালে ফুটবল খেলা নিয়ে একজনের কথা কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে শেখ মোহাম্মদ রোকন ও তার ভাই মোতালেব দলবল নিয়ে যোগীরঘোপা গ্রাম থেকে অটোবাইকে তাদের তুলে নিয়ে বগাবাইদ গ্রামে আসে। তারপর গাছের সঙ্গে বেঁধে মারধর করে। এসময় প্রতিবাদ করতে গেলে রত্না বেগম (৩৫) নামে এক নারী আহত হন। পরে আহত ওই নারী প্রাথমিক চিকিৎসা নিয়ে ৯৯৯ খবর দেন। এরপর সদর থানা পুলিশ তাদের উদ্ধার ও মোহাম্মদ রোকন ও তার ভাই মোতালেবকে আটক করে। 

তাদের মধ্যে রোকন জামালপুর পৌর কৃষক লীগের সহ-সভাপতি বলে জানা গেছে।

আরও পড়ুন: কুয়াকাটায় ভেসে যাওয়া দুই পর্যটককে জীবিত উদ্ধার

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নূর মোহাম্মদ জানান, শিশু নির্যাতনের ঘটনায় রোকনসহ দুই জনকে আটক করা হয়েছে। অপর একজন ঘটনাস্থল থেকে পালিয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। পেলে আইনি পদক্ষেপ নেবো।


একাত্তর/এসি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশ হেফাজতে এক তরুণের মৃত্যুর অভিযোগ উঠেছে। তার স্বজনদের দাবি, ওই ব্যক্তিকে ‘অবৈধভাবে’ পাঁচ দিন আটকে রেখে নির্যাতন করা হয়েছে। আর এর ফলেই তার মৃত্যু হয়েছে।
কুমিল্লার চান্দিনায় এনজিও’র এক পুরুষ ও এক নারী কর্মীকে আটকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্জন বাগানে নিয়ে পুরুষ কর্মীকে গাছের সাথে বেঁধে নারী কর্মীকে নগ্ন করে শারীরিক ও যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে।
রাজবাড়ীতে পরকীয়ার অভিযোগ তুলে দুই ইউপি সদস্যকে বেঁধে শারীরিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়েছে।
লিবিয়া প্রবাসী পাবনার মাসুদকে জিম্মি করে নির্যাতনের ভিডিও দেখিয়ে পরিবারের কাছে মুক্তিপণ আদায়ের ঘটনায় দুইজন গ্রেপ্তার হয়েছে। সুমন ও রবি নামের ওই দু’জনকে গ্রেপ্তার করেছে পাবনা গোয়েন্দা পুলিশ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর