র‌্যাব হেফাজতের নারীর মৃত্যু

জেসমিন ও বাদির অর্থ লেনদেনের চিরকুট তদন্ত কমিটির হাতে

আপডেট : ৩০ মে ২০২৩, ১১:৫২ এএম

নওগাঁয় র‌্যাব হেফাজতে একটি ভূমি অফিসের অফিস সহায়ক সুলতানা জেসমিন নিহতের ঘটনায় তদন্ত শুরু করেছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। 

সোমবার বিকেলে তদন্ত দলের সদস্যরা সুলতানা জেসমিনের ছেলে ও স্বজনদের সঙ্গে কথা বলা শুরু করেছেন। তবে এদিন তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

তবে তদন্ত দলের সঙ্গে কথা বলার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সার্কিট হাউস চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সুলতানা জেসমিনের মামা নাজমুল হক ও তার ভাই সুলতান মাহমুদ।

image


তারা বলেছেন, গত ২২ মার্চ নওগাঁর মুক্তির মোড় থেকে জেসমিনকে র‌্যাব সদস্যরা আটকের পর নওগাঁ হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত কখন কি কি ঘটেছে তার বর্ণনা আমাদের কাছ থেকে শুনেছেন। 

তারা বলেন, জেসমিনের বাসা থেকে জেসমিন ও মামলার বাদি এনামুলের মধ্যে বিভিন্ন অংকের টাকা লেনদেনের কাগজপত্র আমরা পেয়েছি। জেসমিন তার নিজ হাতে চিরকুটে লিখে রেখেছিলেন। চিরকুটগুলো তদন্ত কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে।

ন্যায় বিচার পাবেন মন্তব্য করে তাদের আশা, উচ্চ আদালতের নির্দেশে গঠিত তদন্ত নিরপেক্ষ তদন্ত করবে এবং বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

হাইকোর্টের এক আদেশের পরিপ্রেক্ষিতে গত ২২ মে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খানকে। 

কমিটি সদস্য হিসেবে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং নওগাঁর পুলিশ সুপারের মনোনীত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে।

image


নওগাঁর একটি ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী সুলতানা জেসমিনকে গত ২২ মার্চ আটক করে র‌্যাব এবং ২৪ মার্চ তিনি মারা যান।

আরও পড়ুন: চলন্ত পিকআপ ঘরে ঢুকে ঘুমন্ত মা-মেয়ে নিহত

র‌্যাব পক্ষ থেকে জানানো হয়েছিল, আটকের পর তাকে কোনো ক্যাম্পে নেওয়া হয়নি। তিনি আটকের পরই অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে স্থানীয় হাসপাতাল ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

র‌্যাবের দাবি, আটকের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত জেসমিনের স্বজনরা তার সঙ্গে ছিলেন।


একাত্তর/এসি

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
নেত্রকোনায় একটি ধর্ষণ মামলার প্রধান আসামি ও পলাতক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তারের পর নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব-১৪। 
হিমালয়ের কোলঘেঁষা গিরোং স্থলবন্দরটি এক সময় ছিল চীন ও নেপালের সীমান্ত যোগাযোগের প্রাণকেন্দ্র। পর্যটক ও ব্যবসায়ীদের গমগমে পদচারণায় প্রতিদিন মুখরিত থাকত দুই দেশের ট্রানজিট পয়েন্টটি। কিন্তু আজ তা এক...
ভারতের মুর্শিদাবাদে বিশ্ব দূরপাল্লার সাঁতারে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশের ফয়সাল আহমেদ। ফয়সাল ছাড়াও এই প্রতিযোগিতায় বাংলাদেশি সাঁতারুরা দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট চারটি পদক জয় করেছেন।
সময়মতো সার না পাওয়া আর বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকেরা ভাঙচুর চালিয়েছেন ডিলারের সার গোডাউনে।
ভারতের নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছে সত্য নিকেতন এলাকায় একটি পাঁচতলা বেসরকারি ‘পেয়িং গেস্ট’ হোস্টেল ধসে পড়ার ঘটনায় রাজধানী জুড়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ‘হোস্টেল ডেজ’ নামের ওই ভবনটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর