বাবারবাড়ি যাওয়ার পথে সড়কে ঝরলো মা-মেয়ের প্রাণ

আপডেট : ০৩ জুন ২০২৩, ০৭:৫০ পিএম

কুমিল্লায় স্বামীরবাড়ি থেকে বাবারবাড়ি যাওয়ার পথে ট্রাক চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার হোমনা উপজেলার শ্রীমদ্দি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার হোমনা পূর্ব পাড়া গ্রামের সজল সরকারের স্ত্রী ফেরদৌসী আক্তার (১৮) ও তার এক বছরের মেয়ে সাউদা।

পুলিশ জানায়, সকালে তার অটোরিকশাযোগে বাবারবাড়ি যাচ্ছিলো। পথে শ্রীমদ্দি এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গেলে অটোরিকশাটি হেলে পড়ে যায়। এসময় ফেরদৌসী ও তার কোলে থাকা কন্যা ট্রাকের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাবা-ছেলে নিহত

হোমনা থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও ট্রাক আটক করা হয়েছে। দুপুরে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় হোমনা থানায় এক‌টি মামলা প্রক্রিয়ার্ধীন। 


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর