দুই অটোরিকশার পেছনে কারের ধাক্কা, নিহত এক, আহত ছয়

আপডেট : ০৩ জুন ২০২৩, ০৯:২৮ পিএম

জামালপুরে ব্যাটারিচালিত দুটি অটোরিকশাকে পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে রিকশারচালক নিহত ও ছয় যাত্রী আহত হয়েছেন। উদ্ধারের পর আহত তিন জনকে জামালপুর জেনারেল হাসপাতাল ও একজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার বিকেলে জেলার মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শাহীন মিয়া। তিনি উপজেলার বানিয়াপুকুরিয়া গ্রামের বুচা মিয়ার ছেলে এবং দুর্ঘটনা কবলিত একটি অটোরিকশার চালক ছিলেন।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, মেলান্দহ থেকে দুইটি অটোরিকশা জামালপুরের দিকে আসছিলো। মালঞ্চ এলাকায় পৌঁছলে একটি প্রাইভেটকার দ্রুত গতিতে এসে দুই অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই শাহীন মিয়ার মৃত্যু হয়।

আহতদের মধ্যে মরিয়ম বেগম, রেজাউল করিম, নুরুল হককে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে এবং রানা সরকারকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: প্রচারে সরগরম চার সিটি, আছে পাল্টাপাল্টি অভিযোগও

প্রাইভেটকারটি জব্দ করা গেলেও এর চালক পালিয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর