সৈয়দপুরে ১৫ বছরের সর্বোচ্চ তাপমাত্রা

আপডেট : ০৬ জুন ২০২৩, ০৪:৫৮ পিএম

উত্তরবঙ্গের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। আর এরিমধ্যে দিনাজপুরে ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ওঠার একদিন পর এবার নীলফামারীর সৈয়দপুরে রেকর্ড করা হয়েছে ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। 

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বেলা তিনটায় সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যায় ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। এই তাপমাত্রা ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ। 

এদিন সকাল থেকে বেলা পৌনে তিনটা পর্যন্ত সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। দুপুর তিনটায় তা বৃদ্ধি পেয়ে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। 

এর আগে রোববার দিনাজপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস যা ওই জেলায় ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, রাঙ্গামাটি, চাঁদপুর, বান্দরবান জেলাসহ দেশের অন্যান্য বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে। 

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: দেশে ৫০ বছরে সর্বোচ্চ গড় তাপমাত্রার রেকর্ড

আট জুন থেকে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে ১০ জুন থেকে। আট তারিখের পর থেকে ঢাকার আকাশ মেঘলা হয়ে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আবহাওয়া অফিসের কর্মকর্তাদের ধারণা


একাত্তর/আরবি 

ফজরের নামাজ শেষে মসজিদের বাইরে বেরিয়ে এসে সাধারণত মনের শান্তি পাওয়ার কথা মুসল্লি ও ইমামের। কিন্তু নীলফামারীর সৈয়দপুরে ঘটল এক তাজ্জব করা কাণ্ড! নামাজ শেষে বাইরে পা রাখতেই ইমাম সাহেব দেখেন, তাঁর...
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক হওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। বর্তমানে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার...
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সড়কে তোপের মুখে পড়লেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে...
রেললাইনের পাতসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে বিক্রির অভিযোগ সৈয়দপুর রেলওয়ের এক প্রকৌশলীকে আটক করেছে পুলিশ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর