১২ বছর গোপনে থাকা জেএমবি সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৭ জুন ২০২৩, ০২:৩৫ পিএম

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশে। তিনি প্রায় ১২ বছর ধরে পলাতক ছিলেন।

মঙ্গলবার রাতে গাজীপুরের কাপাসিয়া থানার সনমানিয়া ইউনিয়নের গোস্বাবর গ্রামের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার নাম হাজী মো. সোলায়মান ওরফে মুন্সি ইউনুছ আলী। তিনি মাদারগঞ্জ উপজেলার গোদা শিমুলিয়া এলাকার মৃত শরীফ মণ্ডল ওরফে রফিকুল ইসলামে ছেলে।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাহবুবুল হক জানান, তার বিরুদ্ধে ময়মনসিংহের মুক্তাগাছা থানায় মামলা রয়েছে।  

পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান সাংবাদিকদের জানান, গ্রেপ্তার ব্যক্তি ২০১১ সাল থেকে প্রায় ১২ বছর দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। জেএমবির সক্রিয় সদস্য হয়ে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করার জন্য সাংগঠনিকভাবে কাজ করে আসছিলেন। 

তিনি জানান, ২০১১ সালে ময়মনসিংহের মুক্তাগাছা থানার ছালরা এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ তার সহযোগী সমর আলীকে র‌্যাব গ্রেপ্তার করলেও সেখান থেকে কৌশলে পালিয়ে গিয়েছিলেন। এরপর থেকে তিনি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকেন।

আরও পড়ুন: সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ১৪

তিনি বলেন, কুমিল্লা, সিলেট, নরসিংদী এবং গাজীপুরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে মৎস্য খামারের ব্যবসা করে আসছিল হাজী সোলায়মান। তার বিরুদ্ধে ময়মনসিংহ মুক্তাগাছা থানায় ২০১১ সালের ৪ মার্চ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।


একাত্তর/এসি

সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
জামিনে মুক্তি পেয়েছেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানি। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি।
কোটা আন্দোলন ঘিরে নাশকতার মধ্যে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া আরেক জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোটা আন্দোলনের মধ্যে নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক আনসার আল ইসলাম এর সক্রিয় জঙ্গি সদস্য ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর