রাস্তায় সাইড দিতে বলায় স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৭ জুন ২০২৩, ১১:১১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাস্তায় হাঁটার সময় সাইড দিতে বলায় এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরপুর ভাণ্ডার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শিহাব উদ্দিন (১৬) দুর্লভপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে এবং দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল। 

পুলিশ জানায়, শিহাব তার বন্ধুদের সাথে দেখা করার জন্য বিকেলে বাড়ি থেকে বের হয়। শেরপুর ভাণ্ডার এলাকায় সোহেল ও নাহিদ নামক দুইজন শিহাবের আগে আগে সাইকেল চালিয়ে যাচ্ছিল।

এসময় পিছন থেকে শিহাব বারবার তাদের অতিক্রম করে যাবার জন্য সংকেত দিতে থাকলেও সোহেল ও নাহিদ রাস্তা আটকে সাইকেল চালাতে থাকে।

এতে প্রতিবাদ করলে তারা সাইকেল থেকে নেমে রাস্তার পাশে পড়ে থাকা বাঁশ দিয়ে শিহাবের মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে শিহাবের মৃত্যু হয়। 

নিহতের বড় ভাই সামাদ উদ্দিন অভিযোগ করে বলেন, তার ভাই রাস্তা দিয়ে যাবার সময় সোহেল ও তার ভাই ইব্রাহিম এবং নাহিদ রাস্তায় ব্যারিকেড দিয়ে শিহাবের উপর হামলা চালায়।

তিনি বলেন, তারা ওই এলাকার বাসিন্দা হওয়ায় আরও কয়েকজন তাকে মারধর করতে থাকে। তাদের হামলার কারণে মাথার অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তার ভাইয়ের মৃত্যু হয়।

আরও পড়ুন: পিকআপে ৪০ কেজি গাঁজা পাচারকালে দুইজন গ্রেপ্তার

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের হোসেন জানান, ঘটনার পর পুলিশ হামলাকারী দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। হামলাকারীদের একজন সোহেল শেরপুর ভাণ্ডার গ্রামের বাসিন্দা এবং দুর্লভপুর উচ্চ বিদ্যালয় এর নবম শ্রেণীর ছাত্র। তবে নাহিদের পূর্ণাঙ্গ ঠিকানা এখনো পাওয়া যায়নি।  


একাত্তর/এসজে

চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর