গৃহবধূর গায়ে আগুন দিয়ে দরজা বন্ধ করে পালালো দুই মুখোশধারী

আপডেট : ০৮ জুন ২০২৩, ০৯:৫৩ পিএম

পটুয়াখালীর দুমকিতে এক গৃহবধূর হাত-পা বেঁধে গায়ে আগুন দিয়ে বাইরে থেকে বাসার দরজা বন্ধ করে পালিয়েছে মুখোশধারী দুই দুর্বৃত্ত। এতে আগুনে ঝলসে গেছে ওই গৃহবধূর ছয় মাস বয়সী সন্তানও। 

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলা সদরের নুতনবাজার সংলগ্ন শাহজাহান মুন্সির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, দগ্ধ সুমি আক্তার (২০) দুমকি সাতানী গ্রামের বাসিন্দা জামাল হোসেন প্রিন্সের স্ত্রী। 

ওই গৃহবধূর চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউটে স্থানান্তর করা হয়েছে। 

প্রতিবেশী কলেজশিক্ষক আনিসুর রহমান মিন্টু জানান, ওই দম্পতি চলতি মাসের ২ তারিখে শাহজাহান দারোগার ভাড়া বাসায় ওঠেন।

বৃহস্পতিবার দুপুরে তাদের বাসায় চিৎকার ও গোঙানির শব্দে ছুটে গিয়ে প্রতিবেশীরা বাইরে থেকে দরজার ছিটকিনি বন্ধ দেখতে পান। এসময় ভেতরে ঢুকে অগ্নিদগ্ধ সুমিকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। 

সুমির স্বামী জামাল হোসেন প্রিন্স পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাকরির পাশাপাশি একটি কম্পিউটারের দোকান চালান। ঘটনার সময় তিনি দোকানে ছিলেন বলে জানিয়েছেন।  

সুমি প্রতিবেশীদের জানান, মুখোশধারী দুই দুর্বৃত্ত হঠাৎ বাসায় ঢুকে তার হাত-পা বেঁধে গায়ে আগুন ধরিয়ে বাইরে থেকে ছিটকিনি বন্ধ করে পালিয়ে যায়। এতে তার হাত, বুক, পেটসহ শরীরের অনেকাংশ ঝলসে যায়। এছাড়াও তার ছয়মাসের শিশুপুত্রের শরীরের কিছু অংশ পুড়ে যায়।  

আরও পড়ুন: পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজন গ্রেপ্তার

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহবুবুর রহমান বলেন, মুখোশধারী দুর্বৃত্তদের নাম পরিচয় জানা যায়নি। কারা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তাও এখন পর্যন্ত নিশ্চিত নয়। 

তিনি আরও জানান, এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/এসজে

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর