ঝিনাইদহে করোনা সংক্রমণ ঠেকাতে স্থানীয় প্রশাসনঘোষিত ৮দিনের কঠোর লকডাউনের আজ বুধবার চলছে ১ম দিন। লকডাউন কার্যকর করতে আইন-শৃঙ্খলাবাহিনী ও প্রশাসন মাঠে থাকলেও নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন মানুষজন। অনেকেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই অবাধে চলছেন।
আজ বুধবার সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোষ্ট বসার পাশাপাশি মানুষকে ঘর থেকে বের হতে নিরুৎসাহিত করা হচ্ছে। বেশিরভাগ দোকান-পাট ও যানবহন বন্ধ থাকলেও তিনচাকার ইজিবাইক চলছে। তবে, যারা স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মানছেন না তাদেরকে জরিমানা করা হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, ‘আমরা মানুষকে সচেতন করার জন্য কাজ করে চলেছি। লকডাউন কার্যকরে পুলিশ তৎপর রয়েছে। ৩০ তারিখ মধ্য রাত পর্যন্ত এই লকডাউন চলবে বলে জানান তিনি।
একাত্তর/ এনএ
