আমবোঝাই অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত দুই

আপডেট : ১০ জুন ২০২৩, ০১:৩৮ পিএম

খাগড়াছড়ির মানিকছড়িতে একটি আমবোঝাই সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে অটোচালক ও আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

শনিবার সকাল ৯টায় মানিকছড়ির গাড়িটানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খাগড়াছড়িগামী একটি কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক আসা একটি আমবোঝাই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোচালক বাছা মিয়া (৩৫) ও আম ব্যবসায়ী মো. মোতালেব (৪৫)। আমবোঝাই অটোরিকশাটি চট্টগ্রামের হাটহাজারী যাচ্ছিল।

আরও পড়ুন: খুনের পর মরদেহ চেয়ারে বসিয়ে রেখে গেলো হত্যাকারীরা

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম জানান, পুলিশ মরদেহগুলো উদ্ধার করে মানিকছড়ি থানায় নিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত যান দুইটি জব্দ করা হয়েছে।


একাত্তর/জো

শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর