জামালপুরে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, আটক দুই

আপডেট : ১০ জুন ২০২৩, ০৪:২০ পিএম

জামালপুরে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই তরুণকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে নরুন্দি রেলস্টেশনে এই ঘটনা ঘটে।

শনিবার দুপুরে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 

জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন নরুন্দি মাঝপাড়া গ্রামের আব্দুর রহমান ও নয়াপাড়া গ্রামের সোহেল রানা। আর ভুক্তভোগী শিক্ষার্থীর বাড়ি সদর উপজেলার শ্রীচন্দবাড়ি গ্রামে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন জানান, নরুন্দি স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী ময়মনসিংহ যাওয়ার জন্য নরুন্দি রেলস্টেশনে যান। তবে স্টেশনে পৌঁছে তিনি জানতে পারেন ময়মনসিংহগামী ট্রেন আগেই চলে গেছে। 

রাত ৮টার দিকে স্টেশনে অপেক্ষারত দুই তরুণ সিএনজি অটোরিকশায় ময়মনসিংহ যাওয়ার কথা বলে ওই শিক্ষার্থীকে তাদের সাথে যাওয়ার প্রস্তাব দেন।

এতে রাজি হলে সিএনজি অটোরিকশা স্টেশনে যাওয়ার কথা বলে তারা ওই শিক্ষার্থীকে নরুন্দি মাঝপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রের পাশে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। 

আরও পড়ুন: চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

পরে খবর পেয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ গভীর রাতে ওই শিক্ষার্থীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ও দুই অভিযুক্তকে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 


একাত্তর/এসজে

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর