কলাপাড়ায় মোটরসাইকেল চাপায় বৃদ্ধা পথচারী নিহত

আপডেট : ১১ জুন ২০২৩, ১১:৩১ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের চাপায় সত্তোরোর্ধ এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের রজপাড়া সিক্সলেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা পথচারী ফাতেমা বেগম (৭০) কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।

দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক আহত হলেও গ্রেপ্তার এড়াতে মোটরসাইকেল ফেলে আহত অবস্থায়ই পালিয়ে যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফাতেমা বেগম কলাপাড়া শহর থেকে অটোরিকশায় করে সিক্সলেন সড়কে নেমে পায়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন। এসময় পেছন থেকে মোটরসাইকেলটি এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং চাকা তার মাথার ওপর উঠিয়ে দেয়। এতে ফাতেমা বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কালিয়াকৈরে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহ রাত ১২টার দিকে উদ্ধার করে মরদেহের সুরতহাল সম্পন্ন করেছেন। মোটরসাইকেল চালক পালিয়ে গেলেও মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় কলাপাড়া থানায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর