হুইল চেয়ারে বসা বৃদ্ধকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা

আপডেট : ১৩ জুন ২০২৩, ০৫:০১ পিএম

কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে হুইল চেয়ারে বসা এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ছয়টার দিকে জেলার দাউদকান্দি উপজেলার টামটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আমির হোসেন (৬৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা।

আটকরা হলেন- নাছির, শামীম, শাহাদাত, সিয়াম ও সিহাব। তারাও ওই গ্রামের বাসিন্দা।

এদিকে এই হত্যার ঘটনার একটি ভিডিও সোশ্যালে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, বাড়ির সামনে হুইল চেয়ারে বসে ছিলেন আমির হোসেন। এ সময় হঠাৎ করে হাতে কোদাল নিয়ে ঘাড়ে জোরে আঘাত করেন নাছির। এ সময় আমির হুইল চেয়ার থেকে সড়কে পড়ে যান। এরপর আবারও কোদাল দিয়ে কোপাতে থাকেন নাছির। পরে তিনি সেখান বাড়িতে চলে যান। স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধারের কিছুক্ষণ পরই মারা যান আমির।

দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর ভুঁইয়া জানান, আমির হোসেনের সঙ্গে নাছিরের জমি নিয়ে বিরোধ ছিল। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই। এ ঘটনায় থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: শ্বশুরবাড়িকে সায়েস্তা করতে গায়ে আগুন দেন গৃহবধূ, পরে মৃত্যু

পু‌লিশ সুপার আবদুল মান্নান ব‌লেছেন ,ঘটনা‌টি পু‌লিশ গুরুত্ব সহকা‌রের দেখছে। এখন পর্যন্ত পাঁচ জনকে আটক করা হয়েছে। 


একাত্তর/এসি

বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির জেরে এক যুবককে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর