গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৬:৪১ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির জেরে এক যুবককে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। 

শনিবার (৮ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার তোরাই মোড় এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত ব্যক্তির নাম শরিফুল ইসলাম হীরা (৪০)। তিনি গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর এলাকার জাবেদ আলীর ছেলে। শরিফুল পৌরসভার তোরাই মোড়-কাজীপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে তোরাই মোড় এলাকায় শরিফুল ইসলামের সঙ্গে কুমড়াকান্দি মল্লিকপাড়া গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে কামরুল হোসেনের পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডা হয়। কথাকাটাকাটির একপর্যায়ে কামরুল চাকু দিয়ে শরিফুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। কুপিয়ে জখম করায় শরিফুল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শরিফুলকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্ত কামরুল এলাকা ছেড়ে পালিয়ে যান।

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে নিহতের কাছে আনুমানিক পাঁচ থেকে ছয় হাজার টাকা পাওনা ছিলো অভিযুক্তের। সেই পাওনা টাকা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর পালিয়ে যাওয়া অভিযুক্ত কামরুলকে আটকে পুলিশের একাধিক টিম মাঠে অভিযান চালাচ্ছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একাত্তর/এসি
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পে ছোরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর