৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৭ জুন ২০২৩, ১২:৪৪ পিএম

৬০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত আ. হামিদ শেখ পলাতক রয়েছেন।

উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মৌভোগ পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার বিকেলে ধর্ষণের বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই পলাতক হামিদ শেখ।

পুলিশ শনিবার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়। শুক্রবার শিশুর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

স্থানীয়সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি শিশুকে ঘরে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি তার পরিবারকে বিষয়টি জানালে পরিবার পুলিশের দারস্থ হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মৌভোগ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বিজন সরকার জানান, ঘটনা এলাকায় জানাজানির পর থেকেই অভিযুক্ত আ. হামিদ শেখ পলাতক। 

আরও পড়ুন: সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে অভিযুক্ত বাবু চেয়ারম্যান আটক

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু আলীমুজ্জামান জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার সকালে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলমান।


একাত্তর/আরএ

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর