নরসিংদীতে ৩৬ কেজি গাঁজাসহ তিন কারবারি আটক

আপডেট : ১৮ জুন ২০২৩, ১০:০২ পিএম

নরসিংদীতে র‌্যাবের অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ তিন কারবারি আটক হয়েছেন।

রোববার সকালে সদরের বাদুয়ারচর উত্তরপাড়া এলাকায় র‌্যাব-১১ এর অভিযানে এই গাঁজা জব্দ ও কারবারিদের আটক করা হয়।

আটকরা হলেন, সোহেল (৪৮), শফিউল্লাহ (৩৫) ও অজয় বর্মণ। তারা একই এলাকার বাসিন্দা।

সন্ধ্যায় র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্প কমান্ডার খলিলুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকরা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা নিয়মিত ব্রাহ্মণবাড়ীয়াসহ বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ট্রেনে করে এসব মাদক নরসিংদী ও তার  আশে পাশের এলাকায় বিক্রি করতেন। গোয়েন্দা তথ্যে মাদক বেচাকেনার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৩৬ কেজি গাঁজা উদ্ধার। 

আরও পড়ুন: নরসিংদীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, পাঁচ জনের যাবজ্জীবন

আটকদের বিরুদ্ধে নরসিংদীর সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


একাত্তর/এসি

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর