রাজশাহীতে বিশৃঙ্খলার আশঙ্কা নেই: পুলিশ কমিশনার

আপডেট : ২১ জুন ২০২৩, ১২:১৩ পিএম

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ভোট গ্রহণ চলছে। নির্বাচনে বিশৃঙ্খলা বা গোলযোগের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান।

বুধবার সকালে রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্র পরিদর্শনে এসে পুলিশ কমিশনার সাংবাদিকদের এ কথা জানান। এ সময় রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় বসাক ও শামসুন নাহার সেখানে উপস্থিত ছিলেন।

পুলিশ কমিশনার বলেন, শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে এবং সারাদিন চলবে। এখানে বিশৃঙ্খলা বা গোলযোগ হওয়ার কোনো আশঙ্কা নেই।

নির্বাচনে পাঁচ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সিটি নির্বাচন উপলক্ষে আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে।  

তিনি আরও বলেন, নির্বাচনের দিন কোনো বিশৃঙ্খলা হবে না। নির্বাচন পরবর্তীতেও যেন কোনো বিশৃঙ্খলা না ঘটতে পারে সেজন্য পুলিশের স্ট্রাইকিং ফোর্স কাজ করবে।

বুধবার সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে। ভোটের সার্বিক পরিস্থিত সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)। 

এর আগে মহানগর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, নির্বাচন সুষ্ঠু করতে সাত স্তরের নিরাপত্তাসহ সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

রাশিকে নির্বাচনী দায়িত্ব পালন করছেন ২৫০ জন র‌্যাব ও বিজিবির ১০ প্লাটুন সদস্য। এছাড়াও রয়েছেন তিন হাজার ৫১৪ জন পুলিশ, এক হাজার ৯৩৫ আনসার সদস্য। থাকবেন ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

image


রাজশাহী সিটিতে ১৫৫টি ভোটকেন্দ্রের এক হাজার ১৫৩টি ভোটকক্ষে ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এর মধ্যে এক লাখ ৭১ হাজার ১৬৭ জন পুরুষ ভোটার। নারী ভোটার এক লাখ ৮০ হাজার ৮০৯ জন এবং ছয়জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। রাজশাহীর সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, থাকছে সিসি ক্যামেরা।

আরও পড়ুন: ভোটে না এসে বিএনপি ভুল করেছে: লিটন

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে এবার মেয়র পদে প্রার্থী চার জন। তারা হলেন- আওয়ামী লীগ প্রার্থী সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল), ইসলামী আন্দোলনের প্রার্থী মুরশিদ আলম (হাতপাখা) ও জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার (গোলাপ ফুল)। বরিশাল সিটি নির্বাচনের পর ইসলামী আন্দোলন প্রার্থী নির্বাচন বয়কট করেছেন।


একাত্তর/আরবিএস  

দীর্ঘদিন গণতন্ত্র অনুপস্থিত থাকার পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি রাষ্ট্রের সকল সাংবিধানিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানের ভাবমূর্তি পুনরুদ্ধার করা হবে বলে...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) জিহাদ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। 
গত ৪ সেপ্টেম্বর ইউনিয়ন দুটিকে নির্বাচন কমিশন আসন বিন্যাসের অংশ হিসেবে ফরিদপুর ২ আসনের অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে। এতে ক্ষোভে ফেটে পড়েন ওই দুই ইউনিয়নের মানুষ।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোট গ্রহণের সব প্রস্তুতি নেয়া হয়েছে। এরই মধ্যে ১৪০ উপজেলার ১০ হাজার ৬০৫টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠিয়ে দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর