ঈদের বাজার ধরতে তৎপর গরু চোররা

আপডেট : ২৩ জুন ২০২৩, ০২:১৯ পিএম

কোরবানির ঈদ সামনে রেখে তৎপরতা বেড়েছে গরু চোরদের। সারাবছর দেশের বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি করলেও ঈদে রাজধানীতে ঢাকামুখী হচ্ছে চক্রগুলোর সদস্যরা।

রাজধানীর আশেপাশের এলাকায় গৃহস্থ ও খামারিদের গরু চুরি করে ঈদের বাজার ধরার চেষ্টা করছে তারা। গরু বোঝাই তিনটি ট্রাকসহ এমন এক চক্রের আট সদস্যকে গ্রেপ্তারের পর এই তথ্য মিলেছে।

বছরের পর বছর পরম যত্ন আর অনেক ব্যয়ে গরু পোষেন খামারি কিংবা গৃহস্থরা। স্বপ্ন ঈদুল আযহায় বিক্রি করে কিছুটা লাভের মুখ দেখার। কিন্তু সম্প্রতি রাজধানীর আশেপাশে বারবার সেই প্রিয় প্রাণী চুরি করে নিচ্ছে কিছু চক্র। ৭ থেকে ৮ মাস আগে ধামরাইয়ে ৬টি গরু, এপ্রিলে ভার্কুতায় চারটি গরু চুরি হয়। সর্বশেষ গত ১৬ জুন নবাবগঞ্জ বান্দুরায় মনুরদ্দিনের তিনটি গরু চুরি হলে মামলা করেন তিনি।

ভুক্তভোগী মনরুদ্দিন, গরু চুরির পর অনেক কেঁদেছি। পরে কোন উপায় না পেয়ে পুলিশের দারস্থ হই।

এভাবে ক্রমাগত রাজধানীর কাছেই এত গরুচুরির অভিযোগ আসায় তদন্তে নামে পুলিশ। খোঁজ মেলে এই গরু চোর চক্রের। সাভার, আশুলিয়া, ধামরাই ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তারের পর জানা যায় ঈদ উপলক্ষে তাদের কর্মকাণ্ড বাড়ছে রাজধানী ঘিরে।

ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, এরা আন্তঃজেলা চোর চক্র। এক্ষেত্রে এরা শুধু যে এক এলাকায় সীমাবদ্ধ তা নয়। এদের বিরুদ্ধে মানিকগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন জায়গায় মামলা রয়েছে।

গরু চুরি করতে কখনো ট্রাক ভাড়া নেয়, কখনো আবার ট্রাকও ছিনতাই করে চক্রটি।

আরও পড়ুন: সিরিজ বোমা হামলায় দণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্য গ্রেপ্তার

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলছেন, এদের সাথে বিভিন্ন কসাইয়ের সাথে আমরা যোগাযোগ পেয়েছি। তাছাড়া বিভিন্ন হাঁট কেন্দ্রিক এদের যোগাযোগ রয়েছে।

এ ধরণের আর কতগুলো চক্র আছে তা অবশ্য জানাতে পারেননি ঢাকা জেলার পুলিশ সুপার।

একাত্তর/আরএ

রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর পূর্বাচলে এশিয়ান হাইওয়ে সড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই চিহ্নিত সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে।
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর