পটুয়াখালীতে লেক থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট : ২৩ জুন ২০২৩, ০৯:৫২ পিএম

পটুয়াখালীতে লেক থেকে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, গোসলের এক পর্যায়ের পানিতে তলিয়ে তার মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবারের সূত্রের দাবি, এটি হত্যার ঘটনাও হতে পারে। তবে এটি হত্যা, নাকি দুর্ঘটনা তা তদন্ত করছে পুলিশ।

শুক্রবার দুপুরে জেলা শহরের পুরাতন জেলখানা সংলগ্ন লেকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম জয়ন্ত সাহা (১৪)। সে শহরের চরপাড়ার যাদব সাহার ছেলে এবং পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

জয়ন্তর সঙ্গে থাকা বন্ধুরা জানায়, ফুটবল খেলে দুপুর ১২টার দিকে তার ওই লেকে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ লেকের পানিতে থাকলেও বেলা দুইটার দিকে জয় পানির মধ্যে তলিয়ে যায়। তাদের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে। বেলা আড়াইটায় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। 

পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমীন লিজা জানান, দুপুরে ওই কিশোরকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। প্রাথমিকভাবে পানিতে ডুবে মারা গেছে ধারণা করা হলেও ময়নাতদন্তের রিপোর্টের পর সঠিক কারণ নিশ্চিত হওয়া  যাবে।

আরও পড়ুন: সাংবাদিক নাদিম হত্যায় বাবু চেয়ারম্যানের দায় স্বীকার

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

একাত্তর/এসি

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর