বিএনপি নেতা খোকনকে হত্যাচেষ্টার অভিযোগ মামলা

আপডেট : ২৪ জুন ২০২৩, ১২:০৪ এএম

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবীর খোকনকে হত্যাচেষ্টা ও কয়েক দফা বাড়িতে হামলার অভিযোগ এনে আদালতে মামলা করা হয়েছে। মোট ৩৩ জনের বিরুদ্ধে করা মামলায় প্রধান আসামি করা হয়েছে ছাত্রদলের বহিষ্কৃত নেতা মাঈন উদ্দিনকে। 

বৃহস্পতিবার নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে খায়রুল কবির খোকনের বাসার তত্ত্বাবধায়ক মো. নোমান এ মামলা দায়ের করেছেন। 

বাদি পক্ষের আইনজীবী অ্যাড. আব্দুল বাছেদ ভুঞা জানান, বিচারক নরসিংদীর ডিবি পুলিশকে এ মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। 

মামলার বাদি নোমান জানান, মাইন উদ্দিন ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন, আলতাফ হোসেন (৪৫), ফাহিম রাজ অভি (২২), সাইদুল ইসলাম (৩৪), ফারুক @ চায়না ফারুক (৩৫), আকরাম (৩০), বশির (২২),  কাউছার (২৮), নাসিক আহমেদ আনন্দ, মাহিদুল মিয়া, সুবহান খান (৩৭), শেখ সাফিয়ান জাবের (২২), রিয়াদ (২৪), বিজয়, জোবায়ের আহমেদ,)শহিদুল (৪০), শাহাদাত হোসেন (৩৪),  দিদার খান (৪০),  জুয়েল (৩০),  বিপ্লব (৩০), মিঠু (৩২), খবির মিয়া @ বরি খবির (৩৫), ইকবাল হোসেন (৩৫), মনির হোসেন (৩০), ছানাউল্লাহ (৪০) তামিম (২২), ফাতিন আলম নাফি (২৪), বাদশা মিয়া (২১), লিমন (২৫), তারিফুল ইসলাম মামুন (২২), শিমুল (২৪) সাকিন (২০), পিজন (২১), সহ অজ্ঞাতনামা আরো ৯/১০ জন।

অভিযোগে উল্লেখ, খোকনের ওপর ও তার বাসভবনে দফায় দফায় ভাঙচুর, অগ্নিসংযোগে প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। 


একাত্তর/এসি

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর