১৫ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ২৪ জুন ২০২৩, ০৩:০০ পিএম

কুমিল্লায় ১৫ কেজি গাঁজাসহ শীর্ষ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। অভিযুক্ত মো. শাহজাহান দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন।

র‌্যাব-১১’র কুমিল্লা কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে কুমিল্লার সদর উপজেলার কাপ্তান বাজার এলাকায় র‌্যাব-১১’র একটি দল অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি শাহজাহানকে গ্রেপ্তার করে।

শাহজাহান কুমিল্লার মোগলটুলি উত্তর গাংচর এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শাহজাহান জানিয়েছেন- দীর্ঘদিন ধরেই তিনি কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় এবং সরবরাহ করে আসছিলেন।

আরও পড়ুন: গজ-ব্যান্ডেজের ওপর সিমেন্টের প্রলেপ দিয়ে হাসপাতাল সংস্কার

র‌্যাব জানায়, এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।


একাত্তর/আরএ

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর