পাটুরিয়ায় স্বস্তি নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছেন ঘরমুখো মানুষ

আপডেট : ২৬ জুন ২০২৩, ১১:০৭ এএম

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট দিয়ে স্বস্তি নিয়ে ঈদযাত্রা করছেন ঘরমুখো মানুষ। কোনো ধরনের ভোগান্তি ছাড়া নির্বিঘ্নে পারাপার হচ্ছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী ও যানবাহন।

সোমবার সরেজমিন সকাল থেকেই পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখো যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। নির্বিঘ্নে যাত্রী পারাপারের জন্য ১৮টি ফেরি ও ৩৩ লঞ্চ প্রস্তুত রেখেছে ঘাট কর্তৃপক্ষ। ফেরি ও লঞ্চ পারাপারের যাত্রীদের স্বস্তি নিয়ে পদ্মা পার হতে দেখা গেছে। কোনো ধরনের অপেক্ষা ছাড়া ফেরিতে যাত্রীরা অনায়াসেই উঠে পড়ছেন।

আরও পড়ুন: রিটার্ন দাখিলে নূন্যতম ২০০০ টাকা কর দিতে হবে না

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, পদ্মা সেতু চালুর পর থেকে পাটুরিয়ায় যাত্রী ও যানবাহন চলাচল কমে গেছে। তবে ঈদে নির্বিঘ্নে যাত্রী ও যানবাহন পারাপারে ফেরির সংখ্যা বাড়িয়ে ১৮টি করা হয়েছে। আর পাটুরিয়ার পাঁচটি ঘাটকে সংস্কার করে পুরোপুরি সচল রাখা হয়েছে। কোরবানির পশুবাহী ট্রাক পারাপারে বিশেষ ফেরির ব্যবস্থা রাখা হয়েছে।


একাত্তর/এসি

যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর