বগুড়ায় নসিমন-অটোরিকশার সংঘর্ষ, দুই শিশুসহ নিহত তিন

আপডেট : ২৭ জুন ২০২৩, ০৩:৩০ পিএম

বগুড়ার পশুবাহী নসিমনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই শিশুসহ একজন নিহত হয়েছেন। এঘটনায় গুরুর আহত এক দম্পতি গুরুতর আহত হয়েছেন। তাদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে বগুড়া সদরের বগুড়া-নওগাঁ সড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- অটোরিকশার চালক আমিনুল ইসলাম তোতা (৩০), আশামনি (৭) ও খাদিজা (৩০)।

আহতরা হলেন- শিশু দুটির মা জোসনা বেগম (২৫) ও বাবা রাশেদ শেখ (২৮)। তাদের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার চকবাউলিয়া গ্রামে।

ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এটিএসআই লালন হোসেন জানান, রাশেদ কাঠমিস্ত্রির কাজ করতেন। সকালে ঈদ উপলক্ষে বিবিরপুকুর থেকে সিএনজিচালিত অটোরিকশা করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনাস্থলে অটোচালক আমিনুল ও খাদিজা মারা যায়। অন্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আশামনির মৃত্যু হয়। 

আরও পড়ুন: আসতে শুরু করেছে আদানির দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ

তিনি জানান, আহতদের অবস্থা গুরুতর। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দীক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। কিন্তু দুর্ঘটনার পর নসিমনের চালক পালিয়ে যায়। গাড়িটি পুলিশের হেফাজতে আছে।


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর