গাইবান্ধায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত দুই

আপডেট : ৩০ জুন ২০২৩, ০৮:০৭ পিএম

গাইবান্ধায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাতটার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পান্থাপাড়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রাইভেটকারের যাত্রী ফেনীর ফুলগাজী থানার দামুড়া গ্রামের হাজী আব্দুল মান্নানের ছেলে আবুল বাশার (৫৫) ও কারেরর চালক ঢাকার শ্যামপুর দনিয়া এলাকার হক মিয়ার ছেলে মো. মিজন (৩৫)।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস দুর্ঘটনা কবলিত  প্রাইভেট কার থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

image


গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, ঢাকা থেকে রংপুরগামী প্রাইভেটকারের সঙ্গে গাইবান্ধা থেকে ঢাকামুখী যাত্রীবাহী বাস পলাশবাড়ী এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়েমুচড়ে গাড়িতে থাকা দুই জন নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: উত্তরে আট, দক্ষিণে সাড়ে ১১ ঘণ্টায় বর্জ্য অপসারণ

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, নিহতদের পরিবারের কাছে খবর দেয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। 


একাত্তর/এসি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর