পটুয়াখালীতে গোয়ালে আগুন, পুড়লো চার গরু

আপডেট : ০২ জুলাই ২০২৩, ১০:২৪ পিএম

পটুয়াখালীতে একটি গোয়ালে আগুন লেগে চারটি গরু পুড়ে মারা গেছে। এসময় আগুন নেভাবে গিয়ে গৃহস্থ আহত হয়েছেন। তাকে পটুয়খালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দাবি, জমি নিয়ে শত্রুতার জেরে এক পক্ষ এই আগুন দিয়েছে।

শনিবার দিবাগত রাতে সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের পিরতলা গ্রামে এ ঘটনা ঘটে।

গৃহস্থ জাহাঙ্গীর খলিফা জানান, দুটি ফ্রিজিয়ান গাভিসহ তিনটি বাছুর ছিল। রাত একটায় ঘুমাতে যাওয়ার আগেও সব স্বাভাবিক ছিল। কিন্তু রাত দুইটার দিকে পাশের ঘরের লোকজনের ডাকাডাকিতে ঘুম ভাঙে। গিয়ে দেখা যায় গোয়াল ঘরে আগুন জ্বলছে। এসময় একটি বাছুর বাঁচাতে পারলেও বাকি চারটি দগ্ধ হয়ে মারা যায়।  

তার অভিযোগ, বসত ভিটার জমি নিয়ে এক বছর আগে একপক্ষের সঙ্গে বিরোধ দেখা দেয়। শনিবার বাড়ির অসমাপ্ত কাজ পুনরায় শুরু করার কথা ছিল। তারা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। 

জাহাঙ্গীরের বোন নাসিমা বেগম আগুনে জড়িতদের বিচার দাবি করে বলেন, এই গরুর ফার্ম দিয়েই ভাইয়ের সংসার চলত। ঘরের প্রাণিদের ওপর এমন নির্যাতন মানা যায় না।  

আরও পড়ুন: সিলেটের গোয়াইনঘাট দিয়ে চিনি চোরাচালানের মোচ্ছব

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/এসি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর