জাহাজ থেকে পাইপ লাইন দিয়ে জ্বালানি তেল খালাস শুরু

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৪:৪৯ পিএম

দেশে প্রথমবারের মতো সাগর তলদেশ দিয়ে পাইপ লাইনের মাধ্যমে জাহাজ থেকে সরাসরি জ্বালানি তেল খালাসের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। 

রোববার বিকেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তদারকিতে সৌদি আরব থেকে ৮২ হাজার মেট্রিক টন তেল নিয়ে আসা ‘এমটি হোরেই’ জাহাজকে মহেশখালীর মাতারবাড়ীর গভীর সাগরে স্থাপিত ভাসমান জেটি বা সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ে ভেড়ানো হয়। 

পরে সেখান থেকে সাগরের তলদেশ দিয়ে ১১০ কিলোমিটার লম্বা পাইপলাইনের মাধ্যমে মহেশখালী ও আনোয়ারা হয়ে চট্টগ্রামের পতেঙ্গায় জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে তেল খালাসের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। 

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেন, এ কার্যক্রমের মাধ্যমে বছরে দেশের ৮০ থেকে হাজার কোটি টাকা সাশ্রয় হবে। 

তিনি জানান, চট্টগ্রাম বন্দরের সীমাবদ্ধতার জন্য কর্ণফুলী নদীতে তেল খালাসের বিশেষায়িত জেটিতে বড় ট্যাংকার ভিড়তে পারে না। তাই জ্বালানি তেল নিয়ে আসা বড় ট্যাংকার থেকে গভীর সাগরে ছোট ট্যাংকারের মাধ্যমে তেল স্থানান্তর করে জেটিতে এনে তেল খালাস করা হতো। এতে তেল খালাসে ১০–১১ দিন সময় লাগতো।

আরও পড়ুন: ভারত থেকে আমদানির পর আকাশ থেকে মাটিতে কাঁচা মরিচ

সনাতন পদ্ধতিতে তেল খালাসে খরচ ও সময় বেশি লাগায় ২০১৫ সালে ‘সিঙ্গেল পয়েন্ট মুরিং’ বা ভাসমান জেটি নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। প্রায় আট হাজার কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নতুন প্রকল্পে পাইপলাইনের মাধ্যমে মাত্র দুই দিনের মধ্যে প্রায় এক লাখ টন জ্বালানি তেল খালাস সম্ভব হবে। এতে সাগরের পরিবেশ-প্রতিবেশ রক্ষার পাশাপাশি বছরে সরকারের শত শত কোটি টাকা অর্থ সাশ্রয় হবে বলেও জানান এই বন্দর কর্মকর্তা। 


একাত্তর/এসি

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর