এবার সোনামসজিদ বন্দর দিয়ে ঢুকছে কাঁচা মরিচ

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৭:১১ পিএম

ভোমরার পর এবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার এ বন্দর দিয়ে চার ট্রাকে প্রায় ৩৬ টন কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ বলেন, সোমবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাঁচা মরিচ নিয়ে চারটি ট্রাক প্রবেশ করেছে। 

হঠাৎ করেই কাঁচা মরিচের দামে আগুন লেগে যায়। দেশের কোথাও কোথাও এক হাজার টাকা পর্যন্ত মরিচের কেজি বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে। 

কাঁচা মরিচের অস্থির বাজার ঠাণ্ডা করতে ভারত থেকে আমদানির অনুমতি দেয় সরকার। রোববার রাতেই সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে দেশে প্রবেশ করে কাঁচা মরিচ বোঝাই ভারতীয় ট্রাক। এই খবরেই সোমবার হুহু করে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। আমদানির একদিনের ব্যবধানেই কাঁচা মরিচের দাম তিনগুণ কমে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। 

সোনামসজিদ স্থলবন্দর কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার আরও কাঁচা মরিচের ট্রাক ভারত থেকে আমদানি করবেন ব্যবসায়ীরা।


একাত্তর/আরবি 

বাজারে আবারো বেড়েছে কাঁচা মরিচের দাম। বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। ক্রেতারা দাম নিয়ে অভিযোগ করলেও বিক্রেতারা বলছেন, দাম বাজার অনুযায়ী কমই রয়েছে। সবজি বাজারে বেড়েছে শশা, চিচিঙ্গা ও লেবুর...
পটুয়াখালীতে বি‌য়ের অনুষ্ঠা‌নে কাঁচা মরিচ ও সালাদ না দেওয়া‌কে কেন্দ্র ক‌রে বর ও ক‌নে প‌ক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে দুই জনকে বরিশাল শের-ই-বাংলা...
দিনাজপুরের হিলিতে এক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ২০০ টাকা কমেছে। শনিবার যে কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হয়েছিল ৫০০ টাকায়, রোববার তা কমে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন,...
কাঁচা মরিচের দামে নাজেহাল ক্রেতারা। কৃষকরা বলছেন, প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে এবার কাঁচা মরিচের ফলন চারভাগের একভাগ হয়নি। মরিচ উৎপাদনের জেলাগুলোর পাইকারি বাজারেই সাড়ে চারশ’ টাকা থেকে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর