হিলিতে কাঁচা মরিচে দাম কেজিতে কমলো ২০০ টাকা

আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৫:৫৯ পিএম

দিনাজপুরের হিলিতে এক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ২০০ টাকা কমেছে। শনিবার যে কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হয়েছিল ৫০০ টাকায়, রোববার তা কমে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়ায় দাম কমেছে।  

রোববার বিকালে সরেজমিন হিলি বাজারে গিয়ে এ তথ্য খবর জানা গেছে। 

এর আগে ঈদের আগে হিলি বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ২০০ টাকা কেজি দরে। ঈদে এমন দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষরা।

সবজি বিক্রেতা সোহেল রানা বলেন, অনেক জায়গায় বৃষ্টি হওয়ায় কাঁচা মরিচের দাম বেড়েছে। ঈদের আগে দাম একটু বাড়লেও ঈদের পর থেকে দাম তর তর করে বেড়ে চলেছে। 

তিনি জানান, শনিবার ৫০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হয়েছে। আজ সরবরাহ একটু বাড়ায় দামটা কিছুটা কমেছে। আজকে বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজি দরে। 

আরও পড়ুন: এবার কাঁচা মরিচের ঝালে নাজেহাল ক্রেতারা

সজিব নামের এক ক্রেতা বলেন, বাজারের অস্থিরতায় আমাদের টেকা মুশকিল হয়ে পড়েছে। মাছ-মাংসের চেয়ে এখন কাঁচা মরিচের দাম বেমি। ঈদের আগে ২০০ টাকা কেজি কিনলেও ঈদের পর ৫০০ টাকা কেজি। আবার আজকে কিনলাম ৩৫০ টাকা কেজি দরে। 


একাত্তর/এসি

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর