তারাবোর জামদানি পল্লীতে বসানো হলো ইটিপি

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১১:৫৩ এএম

ইউনেস্কোর ঐতিহ্যর তালিকায় আছে বাংলাদেশের জামদানি। কিন্তু জামদানি তৈরির জন্য যে রাসায়নিক রঙ ব্যবহৃত হয় সেটি পরিবেশ ও শ্রমিকদের জন্যে ক্ষতিকর। সেই ক্ষতি এড়াতে এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো এলাকার জামদানি পল্লীতে বাসানো হলো তরল বর্জ্য শোধনাগার বা ইটিপি। যাতে অর্থায়ন করেছে বিশ্বব্যাংক ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন।

নারায়ণগঞ্জের তারাবো উপজেলার বেসিক জামদানি পল্লী। জামদানি তৈরির অনুষঙ্গ হিসেবে এখানে ব্যবহার করা হয় কেমিক্যাল ডাইং। এই কেমিক্যাল মিশ্রিত পানি পরিবেশ ও শ্রমিক দুইয়ের জন্যই মারাত্মক ক্ষতিকর।

শ্রমিকরা জানান, এই কেমিক্যাল কোনভাবে হাতে লাগলে হাত পুড়ে যাবে। কাজের সময় এই ক্ষতিকর পদার্থই তাদের নাকে-চোখে লেগে যায়। অনেকে তাই এই কাজের পর হাঁচি-কাশি, ঠাণ্ডাসহ বিভিন্ন সমস্যায় ভোগেন।

তাই এবার জামদানি পল্লীর জন্য স্থাপন করা হলো বিশেষ একটি ইটিপি। এর ফলে ডাইংয়ের দূষিত পানিতে পরিবেশের কোন ক্ষতি হবেনা। 

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোবারক হোসেন বলেন, অতিরিক্ত যে পানিতে জলাবদ্ধতা হতো এ ব্যবস্থায় সেখানে ভালোভাবে পরিশোধ করে পুনরায় পানি ব্যবহার করা যায়। এতে পরিবেশে তেমন কোন খারাপ প্রভাব পড়বে না। 

সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক সাইদা রোকসানা খান জানান, ধাপে ধাপে পানিকে শোধন করা হয়।

বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এই পরিশোধনাগারটি স্থাপন করেছে সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র। তাঁতিরা বলছেন এর মধ্য দিয়ে জামদানি পল্লীর পরিবেশের যেমন উন্নতি হবে। তেমনি তাঁতিদের স্বাস্থ্য ঝুঁকিও কমবে।

তাঁতিরা জানান, আগে তারা গরমে কাজ করলেও এখন ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। আগুন নির্বাপণের ব্যবস্থা করা হয়েছে। তাই এখন সবাই মন দিয়ে কাজ করতে পারেন।

আরও পড়ুন: আমানতকারীদের জন্য আসছে সুখবর

তবে ভবিষ্যতে জামদানি পল্লীর তাঁতিদের কৃত্রিম কেমিকেল ডায়িংয়ের পরিবর্তনে প্রাকৃতিক ডায়িং ব্যবহারে উৎসাহিত করা হবে, বলছেন সংশ্লিষ্টরা।


একাত্তর/আরএ

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
পহেলা বৈশাখ মানেই নতুনের আবাহন। কিন্তু মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুক্তানগর গ্রামের আম্বিয়া বেগমের কাছে এবারের নববর্ষ কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং দীর্ঘ অর্ধশতকের হাহাকার মুছে এক...
কানাডার ভিসা দেয়ার কথা বলে কারো থেকে নিয়েছেন ২০ লাখ কিংবা কারো থেকে ৬০ লাখ টাকা। এভাবে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিনিময়ে সবাইকে দিয়েছেন জাল ভিসা।
স্বৈরাচার পতনের জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী হয়ে ওঠে প্রতিরোধের স্ট্যালিনগ্রাদে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংসতা আর বিপরীতে বীর জনতার লড়াই এখন ইতিহাসের পাতায়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর