ডুবে যাওয়া জাহাজের অবশিষ্ট তেল উদ্ধারের চেষ্টা

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১২:০৮ পিএম

ঝালকাঠির সুগন্ধা নদীতে ডুবে যাওয়া তেলবাহী জাহাজের পানিতে মেশা তেল অপসারণে জেলা প্রশাসনের আট সদস্যের আরেকটি কমিটি বৃহস্পতিবার কাজ শুরু করেছে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের তিন সদস্যের কমিটি প্রতিবেদন জমা দেয়ার জন্য প্রস্তুত হয়েছে বলে জানিয়েছে। প্রতিবেদনটি ৪ জুলাই জমা দেয়ার কথা ছিলো।

ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ এ দ্বিতীয় দফা বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত জাহাজ উদ্ধার ও পানিতে মেশা তেল অপসরণের কাজ শুরু হয়েছে। তেল মিশ্রিত পানি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ঢাকায়।

এদিকে জাহাজটি যাতে ডুবে না যায় এজন্য ড্রেজার দিয়ে পেছনের অংশে সেচ দেয়া হচ্ছে। আর তেল অপসারণে কাজ করা জাহাজ নন্দিনী-৪ যেন দুর্ঘটনায় না পড়ে সেজন্যও প্রস্তুত রয়েছে বিস্ফোরক দল।

পানি অপসরণে কাজ করা শ্রমিকরা জানান, তারা পানি সেঁচে তেল উদ্ধারের চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিস বলছে, ট্যাংকারটিতে থাকা অবশিষ্ট তেল অপসারণে ঝুঁকি রয়েছে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফিরোজ কুতুবী বলেন, আমরা সতর্ক অবস্থায় আছি।

এদিকে ডুবে যাওয়া জাহাজে কি পরিমাণ তেল আছে তা পরীক্ষা করে জানা যাবে বলছেন পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।

পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান বলেন, কি পরিমাণ তেল আছে তা আমরা বোঝার চেষ্টা করছি।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত জাহাজের ফিটনেসসহ অন্যান্য কাগজপত্র ঠিকঠাক আছে জানিয়ে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন বলছেন, জাহাজের ইঞ্জিন রুমে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: জাফলংয়ে বাবার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

জাহাজটিতে এখনও তিন লাখ ৮৬ হাজার ২৪৯ লিটার পেট্রোল ও ২৮ হাজার ৪৫৬ লিটার ডিজেল রয়েছে বলে দাবি করছে ডিপো কর্তৃপক্ষ।


একাত্তর/আরএ

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিক নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর