জাফলংয়ে বাবার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১১:৩৩ এএম

সিলেটের জাফলংয়ে পিয়াইন নদে বাবার সঙ্গে গোসলে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে পিয়াইন নদের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আল ওয়াজ আরশ (১৫) ঢাকার রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। তার গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামে।

আরশের বাবা জাহিদুল হোসেন পুলিশ পরিদর্শক হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত।

স্থানীয় সূত্রে জানা যায়, আরশ তার বাবা মো. জাহিদুল হোসেনের সঙ্গে পিয়াইন নদে গোসলে নেমেছিল। একপর্যায়ে স্রোতের টানে দু’জনই ভেসে যাওয়া শুরু করলে স্থানীয় লোকজন নৌকা নিয়ে জাহিদুল হোসেনকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হয় আরশ। শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১৮ ঘণ্টায়ও তার সন্ধান পাওয়া যায়নি।

আরশ বাবা-মা ও ছোটভাইয়ের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে জাফলংয়ে ঘুরতে আসেন।

স্থানীয় এক নৌকার মাঝি জানান, পিয়াইন নদীতে স্রোতে পর্যটক তলিয়ে যাওয়া দেখে আমরা নৌকা নিয়ে এগিয়ে যাই। বাবাকে উদ্ধার করতে পেরেছি। কিন্তু ছেলেকে আমরা খুঁজে পাইনি।

আরও পড়ুন: শোলাকিয়ায় জঙ্গি হামলার সাত বছর

জাফলং ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. রতন শেখ জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও বিজিবির সমন্বয়ে অভিযান চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।


একাত্তর/আরএ

নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর