বারি ৪-৫ জাতের তিলে দ্বিগুণ ফলন

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১২:৪৭ পিএম

বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল বারি-৪ ও বারি-৫ জাতের তিল আবাদে সাফল্য এসেছে ফরিদপুরে। স্থানীয় জাতের চেয়ে এ জাতের তিলে ফলন প্রায় দ্বিগুণ হওয়ায় এই দুই জাতের তিল আবাদে আগ্রহ বেড়েছে চাষিদের।

কৃষি সংশ্লিষ্টরা মনে করেন, এই নতুন জাতের তিল উৎপাদন বাড়লে ভোজ্যতেলের আমদানি-নির্ভরতা কমবে।

কয়েক বছর ধরে ফরিদপুরের বিভিন্ন মাঠে চাষ হচ্ছে বারি-৪ জাতের তিল। মাটি ও আবহাওয়া এ তিল চাষের উপযোগী হওয়ায় ভালো ফলন পাচ্ছেন চাষিরা। এবছর যোগ হয়েছে বারি-৫ জাতের তিল।

দেশি জাতের তুলনায় নতুন এই তিলের ফলন হয়েছে প্রায় দ্বিগুণ। বিরূপ আবহাওয়ায় টিকে থাকতে সক্ষম হওয়ায় এই জাতের তিল আবাদে আগ্রহ বাড়ছে চাষিদের।

তিল চাষিরা জানান, আমরা সামনে আরও বেশি করে তিল চাষের কথা ভাবছি।

বিজ্ঞানীদের জানান, নতুন জাতের তিলের গাছ আকারে বড় এবং ফলনও বেশী। রোগ সহনশীল এ জাতের তিল থেকে তেল সংগ্রহের পরিমাণও বেশি।

ফরিদপুরের সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহমেদ বলেন, নতুন জাতে তেলের পরিমাণ বেশি। প্রায় ৪২ থেকে ৪৮ শতাংশ তেল থাকে।

গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা তেলের আমদানি নির্ভরতা কমাতে কাজ করে যাচ্ছি।

জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জিয়াউল হক জানান, দেশীয় জাতের বদলে নতুন এই জাতের তিল চাষে কৃষকদের প্রশিক্ষণসহ নানাভাবে উৎসাহ দেয়া হচ্ছে।

আরও পড়ুন: শেরপুরে চায়না জালের ছড়াছড়ি, বিপন্ন দেশি মাছ

এবছর পাঁচ হাজার দুইশ ৬৭ হেক্টর জমিতে তিলের আবাদ হয়েছে, যার মধ্যে তিন হাজার আটশ’ ১২ হেক্টর জমিতে চাষ হয়েছে উচ্চ ফলনশীল জাতের তিল।


একাত্তর/আরএ

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ফরিদপুর সদর ও ভাঙ্গা উপজেলায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীবাহী বাসই সড়কের পাশের খাদ ও ডোবায় পড়ে গেলে এসব দুর্ঘটনা ঘটে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর