সিরাজগঞ্জে যমুনার তীরে ভাঙনে বিলীন বহু ঘরবাড়ি

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৪:২২ পিএম

এই বর্ষায় সিরাজগঞ্জে যমুনা পাড়ে শুরু হয়েছে ভাঙন। গত দুই সপ্তাহের ভাঙনে এনায়েতপুর ও শাহজাদপুরের অন্তত দুইশ’র বেশি ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে।

আর, সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর ডান তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসংলগ্ন পাউবোর ‘মেঘাই সলিড স্পার’-এর প্রায় ৪০ মিটার বিলীন হয়ে গেছে।

হুমকির মুখে রয়েছে আরও শতাধিক বসতভিটা, ফসলি জমিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাডনা। সহায়-সম্বল হারিয়ে অনেকেই খোলা জায়গায় অবস্থান নিয়েছেন।

গত কয়েকদিন ধরে যমুনা নদীতে বাড়ছে পানি। স্রোতের সাথে পাল্লা দিয়ে শুরু হয়েছে ভাঙন। সিরাজগঞ্জের এনায়েতপুর এবং শাহজাদপুর নদী তীরবর্তী এলাকায় দেখা মেলে এমন দৃশ্য।

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর ডান তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসংলগ্ন পাউবোর ‘মেঘাই সলিড স্পারের’ প্রায় ৪০ মিটার বিলীন হয়ে গেছে।

শুক্রবার ভোরে সলিড স্পার নদীতে বিলীন হয়ে যায়। উজানে পানি বাড়ায় যমুনার তলদেশে কয়েক দিন ধরে প্রবল ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এতে সলিড স্পার হুমকির মুখে পড়ে।

ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বালুভর্তি জিও ব্যাগ ও কংক্রিট ব্লক নিক্ষেপ করে। তবুও শেষ রক্ষা হয়নি। শুক্রবার সলিড স্পারের প্রায় ৪০ মিটার নদীতে বিলীন হয়ে যায়।

অন্যদিকে সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনার ভয়াবহ ভাঙনে নদীতে বিলীন হয়ে গেছে খিদ্রচাপড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও আশপাশের এলাকার অর্ধশতাধিক বাড়ি।

এলাকাবাসী জানান, গত দুই সপ্তাহে সম্পদ হারিয়েছেন দুইশ’ পরিবার। তাদের অভিযোগ, যমুনার পানি বেড়ে ধসে পড়ছে বাঁধও।

ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের সাড়ে ৬০০ কোটি টাকার প্রকল্প চালু থাকলেও তা কোন কাজে আসছে না। অবৈধভাবে বালু উত্তোলনকেও ভাঙনের জন্য দায়ী করেছেন তারা।

আরও পড়ুন: ঢেউয়ের তোরে রাঙ্গাবালীতে খেয়াডুবি, একজন নিখোঁজ

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, আপাতত জিও ব্যাগ ফেলে ধস ঠেকানোর চেষ্টা চলছে। সিসি ব্লক তৈরির কাজ চলছে। তবে তা ব্যবহার করা হবে চলতি বর্ষা মৌসুমের পর।

প্রায় দেড় বছর আগে সিরাজগঞ্জের যমুনা নদীর এনায়েতপুর-শাহজাদপুরে নদী ভাঙন প্রতিরোধের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এর ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৬০০ কোটি টাকা।


একাত্তর/আরএ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর