গরুর খাদ্যবাহী ট্রাকে মিললো চার কোটি টাকার হেরোইন, গ্রেপ্তার দুই

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৫:৪৭ পিএম

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ। জব্দ হেরোইনের আনুমানিক বাজারমূল্য চার কোটি টাকা। 

এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত ট্রাকটি আটক করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।

গ্রেপ্তাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামভদ্রপুর গ্রামের মো. আবু বক্কর (৪৪) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ বাজার এলাকার মো. সোহাগ আলী (১৯)। আবু বক্কর ট্রাকটির চালক এবং সোহাগ তার সহযোগী।

পুলিশ সুপার বলেন, সোমবার রাত ১২টা ৫৫ মিনিটের দিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম টোল প্লাজার সামনে ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী গরুর খাদ্য বা ভূষিবাহী একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে ট্রাকের চালক ও সহযোগীর হেফাজত থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন এবং ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় চার কোটি টাকা। 

গ্রেপ্তার মো. আবু বক্করের বিরুদ্ধে এর আগেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ২০২০ সালের ২৩ ডিসেম্বর ওই মামলা করা হয়।

পুলিশ সুপার আরও জানান, মাদক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আরবিএস
পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হোসেন হত্যা মামলায় এক নারীসহ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়...
সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজন হত্যা মামলায় স্ত্রী উম্মে জামিলা তিথি ও মনিরুল ফকিরের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে অসন্তোষ জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা। একই মামলায়...
সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে জবাই করে হত্যার মামলায় তার স্ত্রী উম্মে জামিলা তিথিসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদের প্রত্যেককে এক লাখ...
পরকীয়ার জেরে সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজন হত্যা মামলায় স্ত্রী উম্মে জামিলা তিথি ও মনিরুল ফকির নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।
বৈদ্যুতিক গাড়ির অন্যতম প্রধান আকর্ষণ ছিল এর মিনিমালিস্টিক বা লুকানো ডোর হ্যান্ডেল। তবে এই জনপ্রিয় ডিজাইনটিই এখন বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হয়েছে। জরুরি পরিস্থিতিতে লুকানো দরজা খুলতে না পেরে...
মৌলভীবাজারে প্রতিবেশীকে মামলায় ফাঁসাতে নিজ সাড়ে তিন বছরের কন্যাসন্তানকে গলা কেটে হত্যার দায়ে এক বাবার মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর