ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত এক, আহত দুই

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৪:১২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই ভারতীয় নাগরিক। 

রোববার দুপুরে কানসাট-গোমস্তাপুর সড়কের করিম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত জিয়াউর রহমান গোমস্তাপুর উপজেলার মো. মুনসুর আলীর ছেলে। আর আহতরা হলেন ভারতের মালদা জেলার রাজনগর মডেল মোথাবাড় এলাকার মো. আব্দুল খালেক ও তার স্ত্রী মোসা. সায়েরা বেগম।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, দুপুর পৌনে একটার দিকে গোমস্তাপুর থেকে কানসাটগামী সিএনজি অটোরিকশা ও কানসাট থেকে গোমস্তাপুরগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে সিএনজি অটোরিকশার চালক ও তিন যাত্রী আহত হন। আহতদের মধ্যে তিনজনকে স্থানীয়রা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জিয়াউরকে মৃত ঘোষণা করেন। 

আর আহত দুই ভারতীয় নাগরিককে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

আরও পড়ুন: কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের হোসেন জানান, ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ দুর্ঘটনায় শিবগঞ্জ থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


একাত্তর/এসজে

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর